প্রিন্ট এর তারিখঃ May 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 18, 2026 ইং
লোহাগাড়া চরম্বায় পুকুরে ডুবে ১ শিশুর মৃত্যু

আব্দুল ওয়াহাব ,লোহাগাড়া চট্টগ্রাম :চট্টগ্রামের লোহাগাড়ায় পানিতে ডুবে ৮বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) বিকেল ৪টা ২০মিনিটের সময় উপজেলার চরম্বা ইউনিয়নের ৭নাম্বার ওয়ার্ডের মাইজবিলা দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত শিশুর নাম জান্নাতুল আরিফ আলিফা (৯)। সে ওই এলাকার প্রবাসী আরিফ উদ্দিনের কন্যাও সে মাইজবিলা রহমানিয়া মহিলা দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আলিফা বাড়ির পার্শ্বে টিচার্স থেকে প্রাইভেট পড়তে গিয়েছিল। প্রাইভেট পড়ে বাড়ির দিকে আসার সময় পার্শ্বে পুকুরে ঘাটে তার পা ধুয়ার জন্য নামলে সেখানে পিছলে পুকুরে ডুবে যায়। আছরের নামাজ পড়তে আমার ছেলে ওজু করতে গিয়ে দেখে পুকুরে ডোবা অবস্থায়। দ্রুত তার পরিবারকে খবর দিলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আবদুল্লাহ আল ফাহিম বলেন, আলিফা নামে ৯বছরের এক শিশুকে হসপিটালে নিয়ে আসে। তবে, তাকে হসপিটালে নিয়ে আসার পুর্বেই মারা যান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট